মোহাম্মদপুরের সন্ত্রাসী চান গ্রুপের প্রধান কালাচান গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে চান গ্রুপের প্রধান সোহেল ওরফে চান ওরফে সন্ত্রাসী কালাচানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চান গ্রুপের কালাচান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, কালাচান দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় চান গ্রুপ নামে একটি কিশোর গ্যাং চালাচ্ছে। আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। গ্রেপ্তার হওয়া কালাচানকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।

কালাচানের বাড়ি বরগুনার আমতলী থানার রাঙ্গাবালী গ্রামে। তার বাবার নাম হাসান মিয়া। বর্তমানে তিনি মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোডে ভাড়া বাড়িতে থাকতেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক

Verified by MonsterInsights

মোহাম্মদপুরের সন্ত্রাসী চান গ্রুপের প্রধান কালাচান গ্রেপ্তার

আপলোডের সময় : 08:39:13 pm, Friday, 22 August 2025