1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ খলিলুর রহমান, রংপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১২ বার

 

নীলফামারী সদরের কচুকাটা বন্দর পাড়া এলাকায় বালুর ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেলে তিনি সড়কে পড়ে যান। এসময় পিছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই ট্রাক্টর আটক করেছে পুলিশ, চালক পলাতক।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com