1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ জাকারিয়া হোসেন, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক নয় টায় উপজেলার সোনাহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু সোনাহাট ইউনিয়নের (০৯) নং ওয়ার্ড আসম পাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পরিবার জানায়, শিশুটি শনিবার সকালে বাড়ির উঠানে খেলতে ছিল। বাবা,মা কর্মক্ষেত্রর কারণে ঢাকায় থাকায়, বাচ্চাটি দাদীর কাছে থাকতো। বাচ্চার দাদী ঘরের কাজে ব্যস্ত থাকায় রিশাদ খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসে এবং বাড়ির পাশে মাছ চাষ করা জাবেদ খাল নামে নীচু জমির পানিতে পড়ে যায়। অনেকক্ষণ কোন সারা শব্দ না পেয়ে রিশাদের পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে দেখেন পানিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে সোনাহাট বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসলে ঐ পল্লী চিকিৎসক রিশাদকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights