1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার

 

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক নারী ও এক পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর এবং নারীর বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। পুরুষটির পরনে ছিল লাল চেক শার্ট ও ট্রাউজার, আর নারীর পরনে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

নৌ পুলিশের বরিশুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে দেখা যায়, যুবকের হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা অবস্থায় ছিল।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে। মরদেহ ফুলে যাওয়ায় চেহারা স্পষ্টভাবে চেনা যাচ্ছে না। পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক টিমকে অবহিত করা হয়েছে। মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights