1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাসুমদিয়া কলেজে নিয়োগ নিয়ে অভিযোগ ভিত্তিহীন: কর্তৃপক্ষ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাসুমদিয়া কলেজে নিয়োগ নিয়ে অভিযোগ ভিত্তিহীন: কর্তৃপক্ষ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার

পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া খন্দকার জোবেদা বেগম ডিগ্রি কলেজে অফিস সহকারী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলেছেন কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্র জানায়, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী ফল প্রকাশ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক, জাতীয় বিশ্ববিদ্যালয়, সরকারি বুলবুল কলেজ ও মাউশির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি অফিস সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষার সময় পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, পাবনার সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রতিনিধির উপস্থিতি ছিল।
এ বিষয়ে কলেজ কমিটির জানান, ‘কোনো প্রমাণ ছাড়া যারা দুর্নীতির অভিযোগ তুলছেন তাদের উদ্দেশ্য অসৎ। বহিরাগতদের উসকানিতে অরাজকতা তৈরির চেষ্টা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু বলেন, ‘একজন অফিস সহকারীর চাকরির বেতন ৮-১০ হাজার টাকা। অথচ ১৮ লাখ টাকা ঘুষের অভিযোগ আনা হয়েছে, যা হাস্যকর।’
তিনি দাবি করেন, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হলেও একটি মহল নিজেদের প্রার্থী টিকতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার চালাচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com