
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ এলাকা হতে ১৯২ (একশত বিরানব্বই) পিস ইয়াবাসহ ০১ (এক) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ আগস্ট ২০২৫ খ্রি. রাত অনুমান ১৯:৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ এলাকায় অভিযান পরিচালনা করে ১৯২(একশত বিরানব্বই) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোঃ উজ্জল মিয়া (৩৩), জেলা-কিশোরগঞ্জ’কে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত) টাকা।
এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।