1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে মেদুয়ারী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে মেদুয়ারী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা

মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান- ময়মনসিংহ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার

 

ময়মনসিংহের ভালুকার মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে ২ নং মেদুয়ারী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সাবেক ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম উজ্জল, কারা নির্যাতিত যুবনেতা- মেদুয়ারী ইউনিয়ন যুবদল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- তাজমুল হক মন্ডল, সহ-সাধারণ সম্পাদক- ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও সাংগঠনিক সম্পাদক- ভালুকা উপজেলা যুবদল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভালুকা উপজেলা ও মেদুয়ারী ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের যুবদলের নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়ন বিএনপির পদাধিকারী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দল প্রতিষ্ঠা করায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। আগামী প্রহেলা সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে পালনের জন্য বিভিন্ন কর্মপন্থা নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights