1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় নৌকা ও বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:২৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় নৌকা ও বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭২ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যালো ইঞ্জিনচালিত নৌকা ও বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। নদীতে নতুন পানি আসায় নৌকা বাইচ প্রতিযোগিতার মহড়া দেওয়ার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যালো ইঞ্জিনচালিত নৌকা ও বরযাত্রীবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৪ থেকে ১৫ জন আহত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে,  শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের রহিজ মন্ডল (৫০) একই ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের নুর মোহাম্মদ (৪৫)।

জানা যায়, চাকসা দক্ষিণপাড়া এলাকার মায়ের দোয়া নামের একটি নৌকাবাইচ নৌকা বাইচালদের নিয়ে মহড়া শেষে ফেরার সময় দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষের পর বাইচের নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাটি পানি ডুবে গেলে সবাই পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত বাইচালদের উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

বাইচাল বাবু বলেন, নৌকার মহড়া শেষে ফেরার পরে একটি বরযাত্রীবাহি ট্রলার আমাদের নৌকার উপর দিয়ে চলে যায়। এতে পুরো নৌকা পানিতে ডুবে যায়। মায়ের দোয়া এক্সপ্রেসের ১৪-১৫ জন পানিতে পড়ে যায়। এখনও কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

 

উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক বলেন, বাইচ দলের নৌকাটির সঙ্গে বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনায় আহতদের স্থানীয়দেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com