
তিন দফা দাবি আগামী ২৫ সেপ্টম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পরদিন থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের সভাপতি মনির হোসেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রাথমিকের সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি :
এর আগে সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রাথমিকের শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়। তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের ছয়টি আলাদা সংগঠনের মোর্চা ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ মহাসমাবেশ আয়োজন করে।
শিক্ষকদের দাবিগুলো হলো: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।