1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবির নির্বাচন

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার

 

দেশের ক্রিকেট পাড়ায় এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে বোর্ডের নির্বাচন। কবে হবে নির্বাচন, এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই। অবশেষে মিলেছে সেই উত্তর, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি পরিচালক।

বিশেষ প্রতিনিধি আলমাস ইসলাম সাগর

সপ্তাহখানেক পরই পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসরের। তার আগে নিজেদের প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের মিশনে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। তবে এ ম্যাচ ছাঁপিয়ে সিলেটে আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবির সভা। বোর্ড সভা থেকে কি কি সিদ্ধান্ত আসে, ক্রিকেটপ্রেমীদের নজর সেদিকেই।

ঢাকার বাইরে সিলেটে এবারই প্রথম বোর্ড সভা বসেছে। সিলেটের পাঁচ তারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে দুপুর ২টায় শুরু হয় এই সভা। বিসিবির নির্বাচন, ঢাকা লিগ ও বিপিএলের ফিক্সিং-কাণ্ড নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট- সভায় এসব বিষয়-ই আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এরইমধ্যে খবর এসেছে, বিসিবির নির্বাচন হবে অক্টোবরের প্রথম সপ্তাহেই। বিসিবির পরিচালক খবরটি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

 

অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের মেয়াদ শেষে নির্বাচনের বাধ্যকতা রয়েছে। তবে অনেকের ধারণা ছিল, নির্বাচন আরও পেছাতে পারে। কিন্তু সেই শঙ্কা আপাতত উড়ে গেছে। ঠিক সময়েই হবে বোর্ডের নির্বাচন।

বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় তার পরের দিন। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

 

নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা- সভাপতির নির্দেশনায় নির্বাচনের ৩০ দিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করে সংবিধানের ৯.১, ৯.২ এবং ৯.৩ ধারা অনুসারে পরবর্তী সাধারণ পরিষদ গঠনের জন্য কাউন্সিলরদের মনোনয়ন আহ্বান করবেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights