1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক ১০.৭ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক ১০.৭ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার

 

 

সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত অনুমান ০০.৪০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন নগর জলফৈ আশেকপুর বাইপাস টাঙ্গাইল টু ঢাকা গামী রোডের উপর চেকপোস্ট পরিচালনা করে।

উক্ত চোকপোস্টে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী চালিয়ে ধৃত আসামীদ্বয়ের কালো কাধ ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১০.৭ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১। মোঃ মিনাজুল ইসলাম (২৭), ২। মোঃ শরীফুল ইসলাম (২২), জেলা-লালমনিরহাটদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা এর আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩,২১,০০০/- (তিন লক্ষ একুশ হাজার) টাকা। এছাড়াও ধৃত আসামীদের নিকট হতে মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি বাটন মোবাইল ফোন ও ক্রয়/বিক্রয়ের নগদ ২০০/- (দুইশত টাকা) উদ্ধার করা হয়।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল জেলার সদর থানায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামীদ্বয়’কে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com