1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে জুয়ার টাকা জোগাড় করতে এক দিনের সন্তান বিক্রি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে জুয়ার টাকা জোগাড় করতে এক দিনের সন্তান বিক্রি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার টাকা জোগার করতে না পেরে সদ্য ভূমিষ্ট হওয়া এক দিনের সন্তান বিক্রির অভিযোগ ওঠেছে হেরেন- ঝুম্পা দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারী বুধবার বিকেলে উপজেলার বরিশাল ইউপির ভবানীপুর গ্রামে।

সরেজমিন তথ্যানুসন্ধানে জানাযায় ভবানীপুর গ্রামের মৃত নয়ন চন্দ্র বিশ্বাসের ছেলে হেরেন চন্দ্র বিশ্বাস পেশায় একজন কর্মকার।কাজের পাশাপাশি জুয়া খেলা তার নেশায় পরিনত হয়েছে।প্রায় ২৩ বছর পুর্বে ঝুম্পাকে বিয়ে করেন তিনি।অভাবের সংসারে রনি,নিরঞ্জন, রবিন্দ্র ও জয়দেব নামে ৪ টি পুত্র সন্তানের জম্ন হয়।সর্বশেষ ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে তার স্ত্রী ঝুম্পা পঞ্চম বারের মত একটি পুত্র সন্তান প্রসব করেন।

একদিকে জুয়ার নেশা ও অন্যদিকে সংসারের অভাব।দুই কারনে তাদের সদ্য ভুমিষ্ট হওয়া সন্তানকে গোবিন্দগঞ্জ পান্থাপাড়া এলাকায়,গোবিন্দবাবুর স্ত্রী ভক্তিরানীর কাছে বিক্রি করেন।পরে ভক্তিরানী গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রাপ্তকে সাথে নিয়ে ওই সন্তানকে নাটোরের বনপাড়া অজ্ঞাত ব্যাক্তির নিকট দত্তক দেয়ার নাম করে জনৈক ব্যক্তির নিকট ২ লক্ষ টাকা বিক্রি করেন।

সন্তানের মা ঝুম্পা রানী সাংবাদিকদের বলেন জুয়া তার স্বামীকে ধুয়া করেছে।সংসারে অভাবের কারনে তিনি এ কাজ করেছেন। তবে সন্তান কার ঘড়ে আছে তিনি জানেন না! যিনি সন্তান নিয়ে গেছেন তিনি আমাদের কাগজে সই নিয়েছেন

সন্তানের বাবা হেরেন চন্দ্র বলেন আমি আগে জুয়া খেলতাম এখন আর খেলিনা! সংসারে অভাব কারনে সন্তান দত্তক দিয়েছি।শুনেছি তার বাড়ী নাটোর জেলায়।তাদের নাম ঠিকানা কিছুই আমাদের দেয়া হয় নি।মাইক্রোবাসে করে সন্তানটিকে ওরা নিয়ে গেছে।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক প্রান্ত ভালো জানে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রান্ত র ০১৭৯১-৫২২৬৫২ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন সন্তান কোথায় আছে বলা যাবে না।

তবে প্রথমবার ক্রয় করা ভক্তি রানীর ০১৭৬৫ ৯৫৮২১২ মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন কিছু টাকা নিয়ে যান।সন্তান রাজশাহীতে আছে।এরচেয়ে বেশি কিছু বলতে পারবো না।

এ দিকে একদিনের সন্তান বিক্রির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সচেতন মহল সন্তানটি উদ্ধার করে মায়ের কোলে হস্তান্তরের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মানবাধিকার সংগঠন গুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com