1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গরমের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গরমের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার

 

কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তবে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম পড়ছে। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

 

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েক দিনও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights