1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চট্টগ্রামে পর্যটকদের বাসে হামলা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চট্টগ্রামে পর্যটকদের বাসে হামলা

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার

 

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণায় পর্যটকদের বাসে স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

জানা যায়, সকালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে বাস নিয়ে ঝর্ণায় ঘুরতে আসেন একদল পর্যটক। সকাল ১০টায় বাস নিয়ে মহাসড়ক থেকে ঝর্ণা সড়কে প্রবেশ করার সময় সিএনজি অটোরিকশা চালকরা মিলে বাধা দিলে উভয়পক্ষ বাগবিতন্ডায় জড়ালে এ ঘটনা ঘটে। বাগবিতন্ডা থেকে হাতাহাতি-সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পর্যটকদের দাবি, তারা ঘুরতে এসে স্থানীয়দের দ্বারা হয়রানি ও হামলার শিকার হয়েছেন। ফলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এ ঘটনায় পর্যটকরা অভিযোগ করে বলেন, সিএনজি অটোরিকশা চালকরা ঝর্ণা থেকে এক কিলোমিটার দূরে বাস থামিয়ে তাদের গাড়িতে যাওয়ার জন্য বড় বাস ঢুকতে বাধা দেন। স্থানীয়দের এসব নিয়ম-নীতি অজুহাত করে হয়রানি ও হামলার কারণে খৈয়াছড়া ভ্রমণ অনিরাপদ হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে মিরসরাইয়ের পর্যটন শিল্পের সুনাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, পর্যটকদের বাস খৈয়াছড়া ঝর্না সড়কে ঢুকার সময় সিএনজি অটোরিকসা চালকরা বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন পর্যটকরা বাস নিয়ে চলে যায়। হামলার বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights