1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেলের টাকা জোগাড় করতে পারতো না, এখন তারা কোটি টাকার গাড়িতে চলে: খন্দকার মাশুকুর রহমান মাশুক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেলের টাকা জোগাড় করতে পারতো না, এখন তারা কোটি টাকার গাড়িতে চলে: খন্দকার মাশুকুর রহমান মাশুক

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার

বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই। যারা ৫ আগস্টের পর চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছে, তাদের এবার দল থেকে উপরে ফেলতে হবে। এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

খন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, ‘বিএনপির কিছু নেতা ৫ আগস্টের পর হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আগে যারা বাড়িতে আসতে গাড়ির তেলের টাকা জোগাড় করতে পারতো না, এখন তারা কোটি টাকার গাড়িতে চলে। এতো টাকা কোথার থেকে এলো, তার খোঁজও নিতে হবে। এসব চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের দলে স্থান দেয়া যাবে না। তারুণ্যে অহংকার তারেক রহমানও এদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তাই এদের বিষয় নেতা-কর্মীদের সাবধান থাকতে হবে।

এসময় খন্দকার মাশুকুর রহমান মাশুক পিআর পদ্ধতি নির্বাচনের সমালোচনা করে বলেন, ‘এদেশের মানুষ আগে যেমন ইভিএম বুঝেনি, তেমনি পিআরও বুঝে না। তাই জামায়াত, এনসিপিসহ কয়েকটি দলের চাওয়াতে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে না।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি থানার সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান বেপারী, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী জড়ো হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights