শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোকামতলা তদন্তকেন্দ্র পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—শুক্রবার রাতে গণেশপুর হযরত হুমায়ুন কওমি হাফিজিয়া মাদ্রাসার পূর্ব পাশে, প্রায় ৩০০ গজ দূরে জয়পুর- বগুড়া মহাসড়কের উপর জনৈক বুলু মিয়ার কলাবাগানের সামনে ৯/১০ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়— একটি সবুজ রঙের হাইড্রোলিক কাটার দুটি লোহার রড একটি সাদা রঙের রশি কাঠের বাটযুক্ত দুটি পুরাতন হাসুয়া দুটি বাঁশের লাঠি একটি ধারালো ছোরা গ্রেফতাররা হলেন— ১। মো. শাহিন মিয়া (৩২), পিতা- মো. লুৎফর রহমান, গ্রাম- মোস্তফাপুর ২। মো. মিস্টার আলী (২৫), পিতা- মো. আনারুল ইসলাম, গ্রাম- উত্তর শ্যামপুর ৩। মো. মামুন মিয়া (২৬), পিতা- মো. সাহারুল ইসলাম, গ্রাম- জামালপুর তিনজনই শিবগঞ্জ থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হামের টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগ, ২৭ শতাংশ শিশুর অ্যান্টিবডি নেই

Verified by MonsterInsights

শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

আপলোডের সময় : 12:50:57 am, Saturday, 6 September 2025