1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১ - Youth Tv news
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৩:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ নিহত ১

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার

সিরাজগঞ্জের কাজিপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. তাসকিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসকিন বগুড়ার শেরপুর উপজেলার শুবলী গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন— শিশুর বাবা শরিফুল ইসলাম, মা মুন্নী খাতুন ও ছোট বোন তোহ্বা মনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারটি মোটরসাইকেলযোগে সোনামুখীর দিকে যাচ্ছিল। তারা শ্যমপুর এলাকায় পৌছলে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু তাসকিন মারা যায় এবং পরিবারের অপর তিন সদস্য গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানায় পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com