1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝটিকা মিছিল ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝটিকা মিছিল ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে এর আয়োজক এ টি এম ওমর ফারুকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান (২০), হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭), আব্দুর রহমান (৪০), রিদোয়ান রাফি (১৯), মো. ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ (২৩), মো. মেহেদী হাসান হৃদয় (২২), এ টি এম ওমর ফারুক (৫৭) ও মো. সজিব খান (৩১)। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান, রুবেল হোসেন, আব্দুর রহমান, রিদোয়ান রাফি, ফায়িম তালুকদার, ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান হৃদয়কেগ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ। রাত আনুমানিক ১টা ৫ মিনিটে মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকায় অভিযান চালিয়ে এ টি এম ওমর ফারুককে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই দিন রাত ২টা ২৫ মিনিটে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম কোতয়ালী থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সজিব খানকে গ্রেফতার করা হয়। ডিবি জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com