1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে আজ রোববার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ দৃশ্য দেখা যাবে। চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে আগামীকাল ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ গ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে এর সূচনা হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায়। এ অঞ্চলের পূর্ব ও পশ্চিম প্রান্তের বাইরে আংশিক চন্দ্রগ্রহণও দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকায় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights