1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে “আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর রবিবার সকালে পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ হলরুমে অত্র কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকারের সভাপতিত্বে ও আই এফ আই সি ব্যাংক পলাশবাড়ী শাখার আয়োজনে ব্যাংকের বিভিন্ন সুবিধা নিয়ে বিশদ আলোচনা করেন আই এফ আই সি ব্যাংক পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক সাজিদ হোসেন, অফিসার মার্কেটিং এন্ড সেলস এস.এম নূর-ই-শাহরী, আই এফ আই সি ব্যাংক পলাশবাড়ী শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার হাবিবুল্লাহ সাদ্দাম, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদা চৌধুরী প্রমূখ। নারীদেরকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং ব্যাংকিং নিয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য এমন সেমিনারের আয়োজন করেন বলে জানান আয়োজকরা। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমস্ত অনুষ্ঠিত সঞ্চালন করেন আই এফ আই সি ব্যাংক পলাশবাড়ী শাখার লোন পারফরম্যান্স অফিসার সাজিয়া আহমেদ বাধন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com