1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার

 

বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেন্টমার্টিন্স দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে।
গত মঙ্গলবার (০৯-০৯-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজের অভিজ্ঞ চিকিৎসক দল ০৬ নং সেন্টমার্টিন ইউনিয়নস্থ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষজন চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয় ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান ছাড়াও তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্বীপবাসীর চিকিৎসা সুবিধা সীমিত হলেও নৌবাহিনীর এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন তাদের জীবনে বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সেন্টমার্টিন্স দ্বীপের জনস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উপকূলীয় অঞ্চলসহ প্রান্তিক মানুষজনকে চিকিৎসা সেবা প্রদানে ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights