
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক ১৬ কেজি ৮০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার। র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় নৌকাযোগে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন মমিননগর ইউনিয়নের মমিননগর গ্রামস্থ খাল পাড় এলাকায় পৌছালে উক্ত মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থলে মাদকদ্রব্য গাঁজা ফেলে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ১৬ কেজি ৮০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সাক্ষীরা পলাতক অভিযুক্ত মোঃ ফারুক (৪২), জেলা-টাঙ্গাইল এর নাম উল্লেখ করেন। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্যের অবৈধ বাজার মূল্য- ৫,০৪,০০০/-(পাঁচ লক্ষ চার হাজার) টাকা। পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি 



















