1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খোলাহাটিতে দ্রুত পলিটেকনিক নির্মাণের দাবি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খোলাহাটিতে দ্রুত পলিটেকনিক নির্মাণের দাবি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

গাইবান্ধা জেলা প্রতিনিধি:-মোঃ আল আমিন
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার

গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কদমতলা মোড়ে সাধারণ শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন—গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস দুখু, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুম্মান ফেরদাউসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষার্থী প্রতিনিধি। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গাইবান্ধার শিক্ষার্থীরা উচ্চতর কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই অবিলম্বে প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউট খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় নির্মাণ করতে হবে। তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। তবে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বক্তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সময়মতো উদ্যোগ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights