1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রি কলেজে ছাত্রী পরিচিতি পর্ব ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদার চিত্রা মহিলা ডিগ্রি কলেজে ছাত্রী পরিচিতি পর্ব ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-সাগর কুমার বাড়ই
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার

১৫ সেপ্টেম্বর ~২০২৫ ইংরেজি সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের পরিচিতি পর্ব এবং ক্লাস উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজ গভর্নিং বডির সদস্য ও সহকারী অধ্যাপক কে এম আলী এহসান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য এম এইচ রহমাতুল্লাহ। কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক দিলিপ কুমার অধিকারী , সহকারী অধ্যাপক লক্ষী রাণী বালা , জৈষ্ঠ প্রভাষক দেবাশীষ বিশ্বাস , জৈষ্ঠ প্রভাষক মোঃ মাহাবুর রহমান , জৈষ্ঠ প্রভাষক ইয়াসমিন আক্তার , জৈষ্ঠ প্রভাষক প্রনব কুমার বিশ্বাস , প্রভাষক উত্তম কুমার ঢালী , প্রভাষক মনিরা রহমান মনি , একাদশ শ্রেণির ছাত্রী মোসাঃ হাবিবা আক্তার , হাজেরা মাহমুদ , মোহনা ও ফারিয়া। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com