
চকসূত্রাপুর হরিজন কলোনী বগুড়া জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে ১৬০ বোতল কেরু, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন ও নগদ ৩০ হাজার টাকাসহ ২ আসামি গ্রেফতার করে। আসামি ১। শ্রী হরিজন, (৩৫), পিতা- শ্রী বিল্টু হরিজন, ২। শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা- শ্রী বাদল বাসফোর উভয় সাং- চক সূত্রাপুর হরিজন কলোনি, থানা ও জেলা- বগুড়া’দ্বয়কে গ্রেফতার করা হয়। আসামী’দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।