1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান, খেলবে পাঁচ ওয়ানডে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান, খেলবে পাঁচ ওয়ানডে

বিশেষ প্রতিনিধি :- আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল। কিন্তুু বৈরি আবহাওয়ার কারণে তিনটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১-১ সমতা নিয়ে দেশে ফিরেছে টাইগার যুবারা।  এদিকে ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরে বিশ্রামে রয়েছে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না যুবা দলের ক্রিকেটাররা। সপ্তাহখানেক বিশ্রাম শেষে আবারও আফগানিস্তান সিরিজের অনুশীলনে নামার কথা রয়েছে আজিজুল হাকিম তামিমদের।  জানা গেছে, অক্টোবরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজটি আগামী ২৫ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে, আর শেষ হবে ১০ নভেম্বর। যদিও কোন মাঠে খেলা হবে, সেটি এখনও চূড়ান্ত নয়। ওয়ানডে সিরিজেরর সঙ্গে একটি প্রস্তুুতি ম্যাচ খেলার কথাও জানা গিয়েছে।  আগামী নভেম্বরের শেষ দিকে যুবাদের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুুতির মধ্যে রাখছে বিসিবি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights