1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোহাম্মদ আলী হাসপাতালে জাতীয় মানবাধিকারের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোহাম্মদ আলী হাসপাতালে জাতীয় মানবাধিকারের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার

গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল প্রাঙ্গণে ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম রনি (আরএমও), ডা. সাইফুর রহমান শাহিন (আরএমও), প্যাথলজি বিভাগের ইনচার্জ মো. রবিউল ইসলামসহ মো. জাহেদুল ইসলাম, মো. সুলতান মাহমুদ ও মো. হাসান তারেক তরু প্রমুখ। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর সরকার (মানিক), মো. আরমান শেখ, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (জাহিদ), সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এ এস এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন (ছাবদুল), দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. ফজলু সাকিদার প্রমুখ। ঔষধি বৃক্ষরোপণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করে মোকারম ফাউন্ডেশন বগুড়া। এসময় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার বলেন—“গাছ হলো মানুষের জীবনের পরম বন্ধু, কারণ গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। ঔষধি গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের অসুখ নিরাময়ে অমূল্য ভুমিকা পালন করে। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিঃশ্বাসের নিশ্চয়তা দেওয়া। পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটি ও পানির সংরক্ষণ, বন্যা ও ঝড় থেকে রক্ষা পেতে বেশি করে গাছ লাগাতে হবে। আজকের এই বৃক্ষরোপণ কেবল একটি আয়োজন নয়, বরং এটি একটি মানবিক দায়বদ্ধতা।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com