1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবগঞ্জে সড়ক উন্নয়নকাজের সূচনা, জনতার হৃদয়ে আশার আলো জ্বালালেন মীর শাহে আলম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবগঞ্জে সড়ক উন্নয়নকাজের সূচনা, জনতার হৃদয়ে আশার আলো জ্বালালেন মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:-মোঃ হৃদয় হাসান
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার

আলহামদুলিল্লাহ। অবশেষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বহু প্রতীক্ষিত সড়ক উন্নয়নকাজ শুরু হলো। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা এবং অবিচল নিষ্ঠার ফলেই কিচক বাজার থেকে মোসলেমগঞ্জ পর্যন্ত সড়ক উন্নয়নকাজের বাস্তবায়ন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের জনগণ সড়কটির উন্নয়ন প্রত্যাশা করে আসছিলেন। বর্ষায় ভাঙ্গা গর্তে জলাবদ্ধতা কারণে জনদুর্ভোগ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের কষ্ট—সবকিছুই যেন এই সড়ক নির্মাণের মাধ্যমে নতুন করে স্বপ্ন দেখার পথ তৈরি করলো। এক সময় যে সড়ককে মানুষ শুধু হতাশা আর দুর্ভোগের প্রতীক হিসেবে দেখতো, আজ সেটি হয়ে উঠছে আশার আলো। কিচক ইউনিয়নের গ্রামেগঞ্জে ইতিপূর্বে যতগুলো টেন্ডার কাজ হয়েছে, সেগুলোর প্রতিটি দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে—সবকিছুই মীর শাহে আলমের সততা, দায়িত্ববোধ এবং উন্নয়নমুখী নেতৃত্বের ফসল। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং এলাকার প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করা কিংবা সামাজিক কল্যাণমূলক কার্যক্রম—প্রত্যেক ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি করেছে। স্থানীয় জনগণ বিশ্বাস করে, মীর শাহে আলমের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলা আগামী দিনে আরও উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রূপ লাভ করবে। তাঁর আন্তরিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা তাঁকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে। তাই কিচক ইউনিয়নের সর্বস্তরের মানুষ আন্তরিক দোয়া করছেন—আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন, যাতে তিনি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে পারেন। কিচক ইউনিয়নবাসীর পক্ষ থেকে মীর শাহে আলমের প্রতি দোয়া, শুভকামনা ও ভালোবাসা অবিরাম থাকবে—ইনশাআল্লাহ। তাঁর প্রতিটি পদক্ষেপেই যেন এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং দেশের অগ্রগতি নিশ্চিত হয়—এটাই এখন সকলের অভিন্ন প্রত্যাশা

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights