1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:- সিয়াম
  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতিসহ ৫ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস পলাশবাড়ী উপজেলা শাখার আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ।সেপ্টেম্বর) বাদ জুম্মা সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে বিভিন্ন শ্লোগানসহ বিশাল একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে শহরের স্থানীয় চৌমাথা আন্ডার পাস চত্বরের সমাবেশস্থলে এসে সমেবেত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও. আসাদুজ্জামান আসাদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনীত এমপি প্রার্থী মাও. শাহ আলম ফয়েজী, সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারী মাও. মাকসুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. তাজুল ইসলাম, পৌর সেক্রেটারি মাও. আল-আমীন আজহারী, প্রচার সম্পাদক হাফেজ আতিক হাসান ও উপজেলার বরিশাল ইউনিয়ন সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com