বগুড়ায় ডিবির অভিযানে ৬১০ বোতল মদ উদ্ধার

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে। এসময় ২০০ বোতল কেরু এন্ড কোম্পানির Country Liquor মদ এবং ৪১০ বোতল দেশীয় চোলাই মদসহ সর্বমোট ৬১০ বোতল মদ জব্দ করা হয়। ডিবি পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শেরপুর থানার শ্রীরামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পলাতক আসামি হৃদয় বাসফোর (২৯) এর বাড়ির বসতঘর থেকে এসব মদ উদ্ধার করা হয়। তিনি মৃত লালজি বাসফোরের ছেলে। হৃদয় বাসফোরের বিরুদ্ধে পূর্বে আরও ৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্য বইয়ে বিতর্ক: এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, গচ্চা ১৭ কোটি টাকা

Verified by MonsterInsights

বগুড়ায় ডিবির অভিযানে ৬১০ বোতল মদ উদ্ধার

আপলোডের সময় : 10:52:44 pm, Saturday, 27 September 2025