1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ওমর ফারুক গাইবান্ধাঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি বেসরকারি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টারকে ১৫ হাজার টাকা এবং রেখা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে লাইসেন্স নবায়ন না করা, যোগ্য চিকিৎসক ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যবিধি না মানা এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতিসহ নানা অনিয়মের কারণে এ দণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। যারা আইন অমান্য করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com