1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের সৌজন্যে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের সৌজন্যে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার:-সাগর কুমার বাড়ই
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার

খুলনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও তেরখাদা উপজেলাধীন পারভেজ মল্লিকের সৌজন্যে ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী ইখড়ি সিকদার বাড়ির ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দর্শকদের মুহুর্মুর্হু করতালিতে ইখড়ি খেলার মাঠ এবং মাঠের চারপাশ মুখরিত হয়ে ওঠে। দীর্ঘদিন পরে খেলাধুলার পরিবেশ পেয়ে দর্শকদের মন পুলকিত হয়ে ওঠে। বিকেল ৫ টার দিকে টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা-০৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তেরখাদার বারাসাত নিবাসী ও বিশিষ্ট সমাজসেবক জনাব পারভেজ মল্লিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ, আল আমিন হোসেন,মোঃ রবিউল ইসলাম লাখু , হিরু শিকদার রিনা, মোঃ লালিম শেখ, শেখ আরিফ, মোহাম্মদ গোলজার আলম, ইনামুল ইসলাম, মোঃ বাহার মোল্লা, মেহেদি হাসান, আকাশ সিকদার, সজীব সিকদার, মাসিকুল সিকদার। টুর্নামেন্টের সার্বিক পরিচালনা করেন আজিজুল হক। আলোচনা অনুষ্ঠান শেষে পারভেজ মল্লিক এর পক্ষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com