1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯টি পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসে আবেদন  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯টি পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসে আবেদন 

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার

 

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৪তম থেকে ২০তম গ্রেডের মোট ৬৬৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের ওয়েবসাইটে ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

পদ ও যোগ্যতা

স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর (২৯টি পদ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। বাংলা ও ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ, সাঁটলিপিতে বাংলা ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ প্রতি মিনিটে। গ্রেড–১৪, বেতন ১০,২০০–২৪,৬৮০ টাকা।

নকশাকার (৪১টি পদ): এসএসসি পাস এবং ড্রাফটিং সনদ। অভিজ্ঞদের অগ্রাধিকার। গ্রেড–১৫, বেতন ৯,৭০০–২৩,৪৯০ টাকা।

কার্যসহকারী (১৪৪টি পদ): এইচএসসি বা এইচএসসি ভোকেশনাল পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। গ্রেড–১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৭৬টি পদ): স্নাতক ডিগ্রি এবং বাংলা ও ইংরেজিতে টাইপিং গতি প্রতি মিনিটে ২০ শব্দ। গ্রেড–১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

হিসাব সহকারী (১১৯টি পদ): বাণিজ্য বিষয়ে এইচএসসি পাস। গ্রেড–১৬, বেতন ৯,৩০০–২২,৪৯০ টাকা।

অফিস সহায়ক (১৬১টি পদ): এসএসসি বা সমমান পাস। গ্রেড–২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

নিরাপত্তা প্রহরী (৮১টি পদ): অষ্টম শ্রেণি পাস এবং শারীরিকভাবে সুস্থ। গ্রেড–২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

মালি (১৮টি পদ): অষ্টম শ্রেণি পাস ও বাগান পরিচর্যায় ৩ বছরের অভিজ্ঞতা। গ্রেড–২০, বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

অন্যান্য নির্দেশনা

বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

একজন প্রার্থী ১৪–১৬ গ্রেডের মধ্যে যেকোনো একটি এবং ২০তম গ্রেডের যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন।

অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত কর্মীরা বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন।

বয়সসীমা

প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও ফি

নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রাসঙ্গিক শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের কপি আপলোড করতে হবে। পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ৪ টাকা, মোট ১০৪ টাকা অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com