1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজীপুরে সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজীপুরে সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অফিসের ওমেদার রাকিবুল ইসলাম নিয়মবহির্ভূতভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এবং সেই অর্থ দিয়ে আলিশান বাড়ি, প্রাইভেটকার ও জমি কিনেছেন।

দলিল লেখকদের অভিযোগে বলা হয়েছে, কালিয়াকৈর সাব-রেজিস্ট্রার অফিসে প্রতিদিনের ৬০ টাকা মজুরিভিত্তিক ওমেদার রাকিবুল ইসলাম দপ্তরের কার্যক্রম নিয়ন্ত্রণে রেখেছেন। ঝালকাঠি জেলার রাজাপুর থানার শুক্তাগড় গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রাকিবুল ইসলাম ২০১৭ সালের ২১ মে চাকরিতে যোগদান করেন। এরপর থেকে অভিযোগ অনুযায়ী তিনি দলিলপত্র ঘাটাঘাটি, গ্রাহকদের হয়রানি এবং অতিরিক্ত টাকা আদায়ের মাধ্যমে নিজের আর্থিক সুযোগ-সুবিধা তৈরি করছেন।

দলিল লেখক সমিতির সভাপতি আজিজুর রহমান বলেন, টাকা না দিলে আমাদের দলিল আটকে রাখে, টাকা দিলে ছেড়ে দেয়। তার কথায় চলে অফিসের অন্যান্য কর্মচারীরাও।

এ ছাড়া রাকিবুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও উঠেছে বলে দলিল লেখকরা উল্লেখ করেন।

দলিল লেখকরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, কৌচাকুড়ি মৌজার প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি জাল দলিলের মাধ্যমে হস্তান্তরসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার কাছে মোটরসাইকেল ও প্রাইভেট কার, শীফতলী এলাকায় ৫ শতাংশ জমি এবং গাজীপুরে দেড় কোটি টাকার আলিশান বাড়ি থাকার তথ্যও উল্লেখ করা হয়েছে।

রাকিবুল ইসলাম বলেন, তার সমস্ত সম্পত্তি ট্যাক্স প্রদানের মাধ্যমে বৈধভাবে অর্জিত। তিনি অভিযোগগুলোকে মিথ্যা দাবি করেছেন।

কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার কর্মকর্তা কামরুল হাসান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাকে কয়েক দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com