1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় পিকআপের ধাক্কায় মা-মেয়ে নিহত, বাবা হাসপাতালে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় পিকআপের ধাক্কায় মা-মেয়ে নিহত, বাবা হাসপাতালে

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার

বগুড়ার আদমদীঘিতে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাবা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার সান্তাহার ইউপির ছাতনী গ্রামের মণ্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার মিম (২৭) ও তার মেয়ে নাজিফা আক্তার (২)।

আহত বাবা রমজান আলী  তোতা ওই এলাকার একটি মসজিদের ঈমাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার আজমেরী ফ্লাওয়ার এন্ড ওয়েল মিল থেকে পশুখাদ্য ভর্তি একটি পিকআপভ্যান বগুড়ার দিকে যাচ্ছিল। আপর দিক থেকে রমজান আলী তোতা তার স্ত্রী নাজিরা আক্তার ও মেয়েকে নিয়ে একটি চার্জারচালিত মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই পিকআপভ্যানটি বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া গ্রামের মোড়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

রমজান আলীর চোখের সামনেই স্ত্রী নাজিরা এবং শিশুর প্রাণ যায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। গুরুতর রমজান আলীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপভ্যান, একটি চার্জারচালিত অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com