1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ৩ আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ৩ আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৮ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের মনিরামপুর উপজেলায় মানব মণ্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করেছে সন্ত্রাসীরা। গতকা ১৬ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে উপজেলার কুলটিয়া গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে। আহত মানব মণ্ডলকে রাতেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুলির পর মোটরসাইকেলে করে পালানোর সময় স্থানীয় লোকজন তাড়া করে তিন অস্ত্রধারীকে আটক করেছেন।
গুলিবিদ্ধ মানব মণ্ডল মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মণ্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী।
আটক তিন অস্ত্রধারী হলেন অভয়নগর উপজেলার সমসপুর গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে শিশির মন্ডল (৩০), একই উপজেলার বুইকরা গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল হান্নান (৩২) এবং মনিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের অমল সরকারের ছেলে তন্ময় সরকার (১৮)।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রি কলেজ থেকে ৩০০ গজ দূরে কুলটিয়া গ্রামের মোড়ে নিপুণ বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তির জ্বালানি তেলের দোকান আছে। গতকাল রাতে নিপুণ বিশ্বাসের সঙ্গে দোকানে বসেছিলেন মানব মণ্ডল। রাত নয়টার দিকে দুটি মোটরসাইকেল সন্ত্রাসী রা দোকানের সামনে অবস্থান নেয়। দুটি মোটরসাইকেলে তিনজন করে ছয়জন লোক ছিলেন যাঁদের সবার মুখে মাস্ক ছিল পরিধান । মোটরসাইকেল থেকে তিনজন নেমে দুজন দোকানের মধ্যে প্রবেশ করেন ও একজন বাইরে দাঁড়ান। দোকানের ভেতরে ঢুকেই একজন প্রথমে দোকানে থাকা তেলের ড্রামের মুখ খোলার লোহার রড দিয়ে মানব মণ্ডলের মাথায় আঘাত করতে উদ্যত হন। এ সময় তাঁর পাশে দাঁড়িয়ে থাকা অপর ব্যক্তি মানবকে লক্ষ্য করে গুলি করেন। গুলিটি তাঁর বাঁ পায়ের ঊরুতে লাগে। গুলির শব্দ শুনে পাশের লোকজন এগিয়ে আসলে দুটি মোটরসাইকেলে করে ছয় ব্যক্তি পালাতে শুরু করেন। লোকজন তাঁদের পিছু নেয়। অস্ত্রধারীরা যাতে বেরিয়ে যেতে না পারে সে জন্য স্থানীয়রা গ্রামের লোকজনকে সড়কে ব্যারিকেড দেওয়ার অনুরোধ করেন। এরপর দুই কিলোমিটার দূরে অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামের হরি মন্দিরের সামনে তিনজনকে ধরে ফেলেন এলাকাবাসী।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মামুনুর রশিদ বলেন, মানব মণ্ডলের বাঁম পায়ের ঊরু এবং ডান পায়ের হাঁটুতে ক্ষত আছে। ভেতরে কিছু পাওয়া যায়নি। ক্ষত দুটি গুলির বা অন্য কিছুর কি না পরীক্ষা না করে বলা যাচ্ছে না। তবে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, মানব মণ্ডলকে গুলি করে পালানোর সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। গুলি তাঁর বাঁ পায়ের ঊরুতে লেগেছে। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। আটক তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com