1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

প্রশান্ত কুমার (শান্ত), নন্দীগ্ৰাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার

বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামে একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নন্দীগ্রাম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় পৌঁছালে ৬/৭ জন যুবক মোটরসাইকেল থেকে ইট-পাটকেল ছুঁড়ে গতিরোধ করে।পরে আগুন দিয়ে পালিয়ে যায়।তাৎক্ষণিক সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এসে আগুন নেভানো হয়েছে।ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com