1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার

 

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষে নীলফামারীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় আগলে রাখবো,এই পতিপাদ্যে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী জেলা শাখার আয়োজনে মাধার মোর প্রবীণ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধারমোড় এলাকা সৈয়দপুর সড়ক প্রবীণ সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারী জেলা সভাপতি কৃষিবিদ একেএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ, সমাজসেবা উপ পরিচালক আবু বক্কর সিদ্দিক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা প্রবীণদের শারীরিক, মানসিক সুস্থতা, উদ্বেগ ও উৎকণ্ঠাহীন শান্তিপূর্ণ জীবন যাপনের ব্যবস্থা করা।
প্রবীণদের চিত্তবিনোদনের ব্যবস্থা করা, স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা, ছিন্নমূল প্রবীণদের জন্য আশ্রয় কেন্দ্রের ব্যাবস্থা করা,কর্মক্ষম প্রবীণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবী জানান তারা। এছাড়াও উপস্থিত ছিলেন, সমাজসেবা নীলফামারী সহকারী পরিচালক নুসরাত ফাতেমা,প্রবীণ হিতৈষী সংঘ নীলফামারীর সিনিয়র সহ সভাপতি মতিয়ার রহমান, সহ সভাপতি এস এম‌,ডাবলু পাহলবী, সাধারণ সম্পাদক নুরুল আফছার বাবলু ও সদস্য রবিউল ইসলামসহ অনেকে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights