1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কু‌ড়িগ্রামে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কু‌ড়িগ্রামে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ জাকারিয়া হোসেন
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রো‌হিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ অ‌ক্টোবর) সকা‌লের দি‌কে তাদের আটক করা হয়।

আটককৃতরা হ‌লেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম(২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছ‌রের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ(১৮), নুরনবী(১৫), বালুখা‌লি ক‌্যা‌ম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ(১৫), রিফা খাতুন(৯), আবু(৭), সাফা(৬), কলাতলীর ইমান আলী @ ইসমাইল আজাদ(৪৮)।

জানা গে‌ছে, শুক্রবার সকালের দি‌কে ভূরুঙ্গামারী উপ‌জেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার ম‌ধ্যে তারা ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।

সূত্র জানায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুংপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভা‌বে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান কর‌ছেন ব‌লে জানা গে‌ছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আল হেলাল মাহমুদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, বিজিবি ১১ জনকে থানায় নিয়ে এসেছেন। এ বি‌ষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights