
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোর মনিরামপুর কুলটিয়ায় যুবলীগের মানবেন্দ্র মন্ডলকে গুলি করে হত্যার চেষ্টা ঘটনায় ৩ জনকে গ্রেফতারসহ হত্যার চেষ্টা ঘটনায় ব্যবহৃত ১ টি মোটরসাইকেল.লোহার রড এবং ১ রাউন্ড অবিস্ফোরিত গূলি উদ্ধারসকরে পুলিশ।
থানা পুলিশ ও এলাবাসীর সুত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি ২৪ রাত ০৯.০৫ ঘটিকায় মনিরামপুর থানাধীন কুলটিয়া মোড়ে নিপুন বিশ্বাসের তেলের দোকানে স্থানীয় মানবেন্দ্র মন্ডল(৩৮), পিতা-মৃনাল কান্তি মন্ডলকে ২টি মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা ৬ জন অতর্কিতভাবে হামলা করে গুলি করে হত্যার চেষ্টা করে। স্থানীয় জনগনের ধাওয়া খেয়ে ১ জন মোটরসাইকেল আরোহীকে আটক করে এবং থানা ও ডিবি পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছে গ্রেফতারকৃত মোটরসাইকেল আরোহীর তথ্য মতে অভিযান করে আরো ২ সদস্যকে আটক করতে সক্ষম হয়। গুলিবিদ্ধ মানবেন্দ্র কে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনা সংক্রান্তে আহত মানবেন্দ্র মন্ডলের পিতা মৃনাল মন্ডল বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা দায়ের করে।
পুলিশ সুত্র থেকে আরও জানা যায়, প্রাথমিক তদন্তে জানা যায়, আহত মানবেন্দ্র মন্ডল শার্শা উপজেলায় “দিশা” নামক শিক্ষা পাঠ্যক্রমে কাজ করেন, স্থানীয় ঘের নিয়ে প্রতিপক্ষদের বিরোধের জেরে ভাড়াটে চরমপন্থী সদস্য ” ওলিয়ার চেয়ারম্যান ” হত্যা মামলার আসামী দূর্জয় ও শিশিরের মাধ্যমে সহযোগী অন্যান্যদের দিয়ে মানবেন্দ্র মন্ডল কে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করে, কিন্তু গুলি লক্ষভ্রস্ট হয়ে প্রানে বেঁচে যায় মানবেন্দ্র।
গ্রেফতারকৃত আসামীরা হলো: অভয়নগর উপজেলার সমশপুর গ্রামের নারায়ন মন্ডলের পুত্র শিশির মন্ডল(৩০) ও নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের মৃত সোহরাব গাজীর পুত্র আঃ হান্নান গাজী(৩৮) এবং মনিরামপুর উপজেলার বাহাদুর গ্রামের অমল সরকারের পুত্র তন্ময় সরকার(১৯) কে গ্রেফতার করে।
আসামীদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল,আসামীদের ব্যবহৃত লোহার রড ও ১ রাউন্ড অবিস্ফোরিত গুলি।