1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজধানীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজধানীতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আফজাল খাঁন সুমন (৪২), ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, গত শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালেককে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। বিকেল ৫টার দিকে কদমতলীর মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেপ্তার করে।

একই দিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকা থেকে ডিবি লালবাগ বিভাগের একটি টিম মো. আফজাল খাঁন সুমনকে গ্রেপ্তার করে। অপরদিকে রাত আনুমানিক ৯টার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights