1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চট্টগ্রাম হাতিয়ায় ২ টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চট্টগ্রাম হাতিয়ায় ২ টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার

 

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এসময় ৫টি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ২ টন ইলিশ।

মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

এরআগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ-পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা ৫টি ট্রলারে থাকা জেলেরা বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সোমবার দিবাগত রাতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ভাসানচর এলাকায় মাছ ধরা অবস্থায় পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারগুলো থেকে ২ টন ইলিশ মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। পরে আটককৃত জেলেদের মধ্যে ৪১ জনকে ২ হাজার টাকা করে মোট ৮২ হাজার টাকা অর্থদণ্ড ও ৫ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights