1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাংলাদেশ-আফগান প্রীতি ম্যাচ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাংলাদেশ-আফগান প্রীতি ম্যাচ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার

 

আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন হামজা, জামালরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা যায়, প্রীতি ম্যাচটি হবে আগামী ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আফগানরা। ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রতিপক্ষ মিয়ানমার। এই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে কিছুটা আগেভাগে ঢাকায় এসে নিজেদের প্রস্তুত করবে আফগানিস্তান দল। অন্যদিকে, ভারত ম্যাচের প্রস্তুতিও সেরে নেবে কোচ হাভিয়ের কাবরেরার দল বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিংয়ে আফগাস্তিানের অবস্থান ১৬২তম। আর বাংলাদেশ রয়েছে ১৮৩তম অবস্থানে। ২১ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। আগে বাংলাদেশ ও আফগানিস্তান মোট ৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটি ম্যাচে জিতেছে আফগানরা। আর বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে।

সবশেষ ২০২৩ সালে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ ও আফগানিস্তান। এ দুটি ম্যাচই ড্র হয়। এক ম্যাচ ১-১ ও অপর ম্যাচটি গোলশূন্য ছিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com