1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া কাহালুতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া কাহালুতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার

বগুড়ার কাহালু উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকালে এ দুর্ঘটনা ঘটে কাহালু বাজারের স্টেশন রোড এলাকায়।

নিহত নারী কাহালু সদর ইউনিয়নের খাজলাল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪.৩০ মিনিটে তিনি বাজারের দিকে যাচ্ছিলেন, এসময় একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে, কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনা কবলিত যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com