1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের টাউনহল প্রাঙ্গণে ভাষাসৈনিক শামসুল হক মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মোঃ মামুন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শরাফ উদ্দিন কোহিনূর, শাহ শিব্বির আহমেদ বুলু, আজাদ জাহান শামীম, কোতোয়ালী বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ হেলাল প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাবলু বলেন যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে ভূমিকা পালন করে আসছে। আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করি।

প্রধান বক্তা রোকনুজ্জামান সরকার রোকন বলেন
বর্তমান সরকারের দমন-নিপীড়নের মধ্যেও যুবদল মাঠে আছে, থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুব সমাজই এই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনবে।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টাউনহল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights