
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থী ও দৌলতপুর উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ বেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব মোঃ আরোজ উল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুল্লাহ আল নোমান, সহকারী সেক্রেটারি ও সমাজকল্যাণ দায়িত্বশীল জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী আহবান এবং সভাপতিত্ব করেন ৫নং রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ আক্তারুজ্জামান।
সার্বিক পরিচালনায় ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব মোঃ জাহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনসাধারণ, স্থানীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।