
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলেই দুইজন মারা যান, হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
নিহতদের সবাই কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।