1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে ডাকাতি প্রস্তুুতিকালে একটি রামদা ও স্টিল সুইচ গিয়ার চাকুসহ ০৩ (তিন) ডাকাত গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে ডাকাতি প্রস্তুুতিকালে একটি রামদা ও স্টিল সুইচ গিয়ার চাকুসহ ০৩ (তিন) ডাকাত গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার

 

র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন চুরখাই পূর্বপাড়া এলাকায় ৬/৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুুতি গ্রহণ করেছে।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল ০৪ নভেম্বর ২০২৫ খ্রি. রাত অনুমান ২২:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আশিক এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বের উত্তর দুয়ারী পাকা টিনশেড় ঘরে অভিযান পরিচালনা করলে আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ১। মোঃ ফকরুল ইসলাম (৩০), ২। মোঃ জসিম উদ্দিন (৩৩), ৩। মোঃ আশিক (২৪), সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের থেকে একটি রামদা,একটি ষ্টীল সুইচ গিয়ার চাকু, ২৯০ (দুইশত নব্বই) গ্রাম মাদকদ্রব্য গাঁজা,০৫ (পাঁচ) পিচ ইয়াবা ও ০৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৭,৩০০/- (সাত হাজার তিনশত) টাকা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights