1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
টুরিস্ট পুলিশ গাজীপুর জোনের অভিযানে সাত মামলার আসামি রুবেল গ্রেপ্তার; মোবাইল উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

টুরিস্ট পুলিশ গাজীপুর জোনের অভিযানে সাত মামলার আসামি রুবেল গ্রেপ্তার; মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার

 

গাজীপুর জোন ট্যুরিস্ট পুলিশের অভিযানে সাত মামলার আসামি রুবেলকে বুধবার (৫ নভেম্বর ২০২৫) তারিখে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

জানা যায়, জয়দেবপুর সদর থানার বানিয়াচালা পশ্চিমপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলাম ২৭ অক্টোবর শ্রীপুর থানাধীন,সাফারী পার্কের কাছে ইন্দ্রপুর চৌরাস্তার দক্ষিন পাশে ফাঁকা জায়গায় পৌছিলে মোঃ রুবেল সঙ্গীয় শরিফ সহ আরো দুজন অটোরিক্সা থামিয়ে রিডমি নোট ১৩ মডেলের মোবাইল সেট নগদ টাকা জোরপূর্বক ছিনাইয়া নিয়ে যায় এ সংক্রান্তে শ্রীপুর থানার মামলা নং ৯(১১)২০২৫ রুজু হয়।

এঘটনায় গাজীপুর টুরিস্ট জোন এর পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মাইন উদ্দীন এর নেতৃত্বে একটি চৌকস পুলিশের টিম অনুসন্ধান করে মোঃ রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ছিনতাইকৃত রিডমি নোট ১৩ মডেলের মোবাইল সেট খানা উদ্ধার করা হয়।

আসামি রুবেল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাই, মাদক, ডাকাতি, ধর্ষণ সহ. নিম্নে বর্ণিত ৭টি মামলা রয়েছে গাজীপুর টুরিস্ট জোন পুলিশ সূত্রে জানা গেছে।

গাজীপুর এর শ্রীপুর থানার, এফআইআর নং-১৫; সময়- ধারা-১৪৪/১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল
কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত ২।গাজীপুর এর জয়দেবপুর থানার, এফআইআর নং-৩৫/৪০৮, ধারা- ৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত ৩।গাজীপুর এর জয়দেবপুর থানার, এফআইআর নং-৭/১৩৭, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০;, মামলায় তদন্তে সন্দিগ্ধ, 81গাজীপুর এর শ্রীপুর থানার, এফআইআর নং-৮০/৮৪২, ধারা- ৩৭৯/৪১৩/৪১১পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত ৫।গাজীপুর এর শ্রীপুর থানার, এফআইআর নং-৬৭; ধারা-১৪৩/৩৪১/ ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত ৬।গাজীপুর এর শ্রীপুর থানার, এফআইআর নং-৫৯, ধারা-৪১৩/৪১১/১০৯ পেনাল কোড-১৮৬০;, এজাহারে অভিযুক্ত। ৭।গাজীপুর এর জয়দেবপুর থানার, এফআইআর নং-১৯, জি আর নং-৫২, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ Penal Code, 1860;, এজাহারে অভিযুক্ত আসামি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com