1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রে'প্তা'র - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রে’প্তা’র

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার

বগুড়ার শাজাহানপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শ্রী বিরেন চন্দ্র মহন্ত (৬০)। তিনি আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মৃত হরেন চন্দ্র মহন্তের পুত্র। তার বাড়ি শাজাহানপুর উপজেলার চকজোড়া হিন্দুপাড়া এলাকায়।

পুলিশ জানায়, শাজাহানপুর থানার মামলা নং-৩০, তাং-২৮/০৯/২০২৫ খ্রিঃ, জিআর নং-৩৫৮, ধারা ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর অধীনে দায়ের করা মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়।

তথ্য-উপাত্তের ভিত্তিতে সোমবার (১১ নভেম্বর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন চকজোড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ।

তিনি জানান, “গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights